ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী ও বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদের স্ত্রীসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ দুদকের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। গতকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হলো তারা হলেন—খালেদ মাহমুদের স্ত্রী সুরাইয়া আক্তার, খালেদের ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও খালেদের ভাই হাসান মাহমুদের স্ত্রী মনসুরা ইয়াসমিন।
গত ৭ জানুয়ারি দুদক খালেদ মাহমুদের স্ত্রী সুরাইয়া আক্তার, তার ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও খালেদের ভাই হাসান মাহমুদের স্ত্রী মনসুরা ইয়াসমিন এবং ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে তলব করে নোটিশ পাঠায়। নোটিশে তলবকৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করা কথা রয়েছে। ঐ নোটিশে প্রত্যেকেই তাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও তিন বছরের আয়কর রির্টানের কপি নিয়ে কমিশনে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান।
০