সৌদি প্রশিক্ষণার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া সৌদি আরবের এক ডজনের বেশি নাগরিককে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে সৌদি এয়ারফোর্সের এক লেফটেন্যান্ট (২১) কর্তৃক ফ্লোরিডার পেনসেকোলার মার্কিন নৌ ঘাঁটিতে হামলার জেরে এসব সৌদি নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। ঐ হামলায় তিন মার্কিন নিহত হয়েছিলেন। যদিও হামলাকারীর সঙ্গে এদের কোনো সংযোগ ছিল না বলে ওয়াশিংটন জানিয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক জন ধর্মীয় কট্টরপন্থার দিকে ঝুঁকেছেন। —সিএনএন