ওমানের সুলতানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের ইন্তেকালে আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে আজ সোমবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আজ মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। —তথ্য বিবরণী