প্রয়াত সাংবাদিক শামস উল হুদার সহধর্মিণী মরিয়ম হুদার ইন্তেকাল

প্রখ্যাত সাংবাদিক ও উত্তরবঙ্গের কৃতী সন্তান প্রয়াত আলহাজ শামস উল হুদার সহধর্মিণী বেগম মরিয়ম হুদা (৭৮) গতকাল রবিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মেয়ে সাংবাদিক ও উন্নয়নকর্মী শাহানা হুদা রঞ্জনা জানান, গতকাল বাদ মাগরিব তার প্রথম জানাজা রাজধানীর আবাসস্থল আসাদগেট নিউ কলোনি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তিনি এক মেয়ে শাহানা হুদা রঞ্জনা, ছেলে শেখ মোমেনুল হুদা বাবেলসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ গতকাল রাতে  গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার খাটুরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বাদ জোহর জানাজা শেষে তাকে দাফন করা হবে।