নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের গোদনাইল কবরস্থানের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার নিখোঁজ হয় শামীম (৮) ও মনির (৭)।
নিহত শামীমের বাবার নাম রবিউল আলম ও মনিরের বাবার নাম আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচরা থানায়। মা-বাবার সঙ্গে শিশু দু’টি সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে বসবাস করত। তাদের দুজনের পিতা অটোরিকশা চালক।
আরো পড়ৃন: গরু চুরির অভিযোগে স্কুলছাত্রকে হাত-পা বেঁধে মারপিট, আটক ২
জানা গেছে, সিদ্ধিগঞ্জের এসও রোড এলাকা থেকে নিখোঁজ হয় শামীম ও মনির। পরদিন এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। এরপর সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের গোদনাইল কবরস্থানের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে শিশু দু’টির স্বজনরা মরদেহ শামীম ও মনিরের বলে সনাক্ত করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম