ভেড়ামারায় দুই ডাক্তার বিবাহবার্ষিকী পালন করলেন শীতার্তদের পাশে দাঁড়িয়ে

সোমবার ছিল ভেড়ামারার দুই কৃতি সন্তান অধ্যাপক অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ এবং অধ্যাপক ডা. এস.এম. মুসতানজীদ লোটাস দম্পতির বিবাহ বার্ষিকী। দিনটি তারা উদযাপন করেছেন নিজ এলাকার শীতার্ত, দরিদ্র মানুষের সঙ্গে। তারা হৈ-হুল্লোড়, খাওয়াদাওয়ার আয়োজন না করে তারা দুই শতাধিক কম্বল বিতরণ করেন এসব মানুষকে।

অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডা/ এস.এম. মুসতানজীদ লোটাস কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মধ্য দিয়ে এ দম্পতি তাদের ৩৩তম বিবাহ বার্ষিকী পালন করলেন আজ।

ভেড়ামারার গোলাপনগরে নিজ বাড়িতে মোকরিমপুর ও বাহাদুরপুরের মানুষের মধ্যে কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়। এরপর তারা ধরমপুর ইউনিয়ন, জুনিয়াদহ ইউনিয়ন এবং শেষে মরিচা ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

আরও পড়ুন: ‘আমার বাবা ঝাড়ুদার, আমি তাকে নিয়ে গর্ব করি’

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, বাহাদুরপুর আওয়ামী লীগের সভাপতি জনাব শামিম হোসেন, বাহাদুরপুর আওয়ামী লীগের  নেতা বাবুল ডাক্তার, জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত, ভেমামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমানসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের  বিভিন্ন বর্ষের বেশ ছাত্রছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।