সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের বাবার মৃত্যু

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের বাবা মো. সাদত আলী খান মারা গেছেন (ইন্না...রাজিউন)। টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। 

তার বয়স হয়েছিল ৯৬ বছর।তিনি ৬ ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন। তাঁর বড় দুই ছেলে মুক্তিযোদ্ধা।তিনিও স্বাধীনতাযুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করেছেন।

ইত্তেফাক/কেকে