বিয়ের দাওয়াত খাওয়া হলো না পাঁচ বছরের শিশু লামিয়ার। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ। দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের দাওয়াত খাওয়ার জন্য লামিয়া তার মা আংকুরী বেগমের সঙ্গে খালার বড়িতে যাচ্ছিলো। এ সময় ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক (নং চট্ট মেট্রো-ট ১১-১৯৬৬) লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকের চাপায় লামিয়ার মাথা-পেট-বুক থেতলে যায়।
নিহত লামিয়ার দিনমজুর বাবা ইব্রাহিম মিজি বলেন, লামিয়া তার মা আংকুরী বেগমের সঙ্গে তার খালাতো বোনের বিয়েতে যাচ্ছিলো। এ সময় ধানুয়া বাজারে পৌঁছুলে দ্রুতগতিতে আসা ট্রাকটি লামিয়কে চাপা দেয়!
আরও পড়ুন: মহেশপুরে ৮ম শ্রেণির ছাত্রী অপহৃত
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু