রঙ্গরস

এন্টারটিকা নিয়ে চাপাবাজি করছে দুই চাপাবাজ অনিক আর মেহেদী—

অনিক : আমরা একবার এন্টারটিকায় এমন ঠান্ডার মধ্যে পড়েছিলাম যে মোমের শিখাটা পর্যন্ত জমে গেল। ফলে ফুঁ দিয়েও মোম নিভাতে পারছিলাম না।

মেহেদী : আরে এ আর এমন কী ঠান্ডা? আমরা রাতে যে কথাবার্তা বলতাম সব জমে যেত, পরের দিন আগুনে গলিয়ে সব কথাবার্তা শুনে নিতাম।

 

 

রহিম : আচ্ছা আমি যদি নিজের সঙ্গে নিজে কথা বলি তাহলে কি লোকে আমাকে পাগল ভাবতে পারে?

করিম : না, যদি না নিজের কথা নিজে না শোন!