বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক হলেন জ্যেষ্ঠ ব্যাংকার নজরুল হুদা। সম্প্রতি তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ পদে তিন বছর থাকবেন তিনি। এর আগে দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করেন নজরুল হুদা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি