শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৯২তম সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ সাহিদ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মো. হারুন মিয়া ও মো. আবদুল বারেক পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মো. সানাউল্লাহ সাহিদ স্যামসাং ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান। মো. হারুন মিয়া লন্ডনের এক্সচেঞ্জ কোম্পানি কুশিয়ারা ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং কুশিয়ারা ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মো. আবদুল বারেক আরজু ইলেকট্রনিক্স, জনি ইলেকট্রনিক্স এবং রনি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী। —প্রেস বিজ্ঞপ্তি