তানোরে মাদকসহ গ্রেফতার তিন

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর তানোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ তিন জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। সোমবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী জায়েদা বিবিকে (৪১) ১২ পিস ইয়াবাসহ, মোহনপুর উপজেলার শ্যামপুর দক্ষিণপাড়া গ্রামের রেজাউল প্রামাণিকের ছেলে মাহবুর রহমানকে (৩০) ছয় গ্রাম  হেরোইনসহ আটক করা হয়। অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা খাড়িকুল্লা নারায়নপুর গ্রামের সামাদ আলীর ছেলে শাহাজান আলীকে (৩৫) আটক করে পুলিশ। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।