বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড় থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আল্লাম হোসেন ওরফে আলম (৫০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোরে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার মধ্যদিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।