বরিশাল অফিস
বরিশাল জেলার সরকারি কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় সোমবার। সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন্স হলরুমে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশালের ১০টি উপজেলার সরকারি কলেজ ও স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে দুপুর ২টায় একই স্থানে ‘উগ্রবাদ প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।