এনামুলের ‘রেকর্ড’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে অস্বস্তিকর এক কীর্তিই গড়লেন এনামুল হক বিজয়, বিপিএলে সর্বোচ্চসংখ্যক ‘ডাক’ মারার রেকর্ড। রেকর্ডটিতে এত দিন ইমরুল কায়েসের সঙ্গে যৌথভাবে ছিল তার নাম। এনামুল হক গতকাল সোমবার এবার সেটি একার করে নিলেন। বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে নাসুম আহমেদের বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি। বিপিএল ক্যারিয়ারের ৮০ ইনিংসে এটি তার ১১তম শূন্য। তার এই কীর্তির ফলে মুক্তি মিলেছে ইমরুলের। ৭৮ ইনিংসে ১০ শূন্য নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটসম্যান। তিনে থাকা সাব্বির রহমানের শূন্য সংখ্যা ৯টি।