বাফুফের শোভাযাত্রা আজ

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে গতকাল দুপুরে র্যালি হওয়ার কথা ছিল। কিন্তু ওমানের সুলতান কাবলুসের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় শোভাযাত্রা স্থগিত করা হয়েছিল। আজ সেটি হবে বলে জানিয়েছে বাফুফে। বেলা ১২টায় বাফুফে ভবন হতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হবে। আর জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে দেশব্যাপী ৬৩টি জেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।