১৪ দলের সঙ্গে পেশাজীবীদের মতবিনিময় কাল

মুজিববর্ষের কর্মসূচি

ইত্তেফাক রিপোর্ট

কেন্দ্রীয় ১৪ দলের সাথে পেশাজীবীদের মতবিনিময় অনুষ্ঠান আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। মুজিববর্ষের কর্মসূচি গ্রহণ উপলক্ষ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্টদের যথসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।