জনসম্মুখে ধূমপান আর কতদিন?

অনেক জায়গায় লেখা থাকে যে ‘ধূমপানমুক্ত এলাকা’ কিংবা ‘এখানে ধূমপান নিষিদ্ধ’; কিন্তু অনেকে তা খেয়াল করার পরও ধূমপান করেন। কেউ এর প্রতিবাদ করলে মনে হয় যেন প্রতিবাদকারীই আসল অপরাধী। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও জনসম্মুখে ধূমপান নিষিদ্ধকরণ আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু বেশির ভাগই এ আইন মানা হয় না। এতে করে পরোক্ষ ধূমপানের মাধ্যমে অধূমপায়ী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, প্রকাশ্য ধূমপান নিষিদ্ধের আইন প্রণয়নের পর ইউরোপ ও উত্তর আমেরিকায় ‘অকালজাত শিশু’ জন্মের হার প্রায় ১০ শতাংশ কমে গেছে বলে সামপ্রতিক একটি গবেষণার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ধূমপানে বিষপান, এ বিষয়টি অনুধাবন করে প্রকাশ্যে ধূমপান রোধের জন্য সবার আগে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে।

মো. জিল্লুর রহমান, সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা