মাদ্রাসাছাত্রকে বলাত্কার, শিক্ষক গ্রেফতার

সিরাজদিখানে এক কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাত্কারের অভিযোগে ঐ মাদ্রাসার শিক্ষক মো. রবিউল হাসানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মো. রবিউল হাসান ঠাকুরগাঁও সদর থানার দেওগাঁও গ্রামের মো. আলী আহমেদের ছেলে।