আজ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী

আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক, ক্রীড়া সংগঠক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. মো. ফরিদুল হুদার ২১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে মরহুমের প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাউড়া শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ডা. ফরিদুল হুদা ফাউন্ডেশনের উদ্যোগেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সাহিত্য একাডেমির উদ্যোগে বিকালে গুটিদারা খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।