শোক সংবাদ

মো: সাদত আলী খান

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের পিতা মুক্তিযুদ্ধে অবদানকারী মো. সাদত আলী খান টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার নিজ বাসভবনে ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...  রাজিউন)। তিনি ছয় ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তার বড়ো দুই ছেলে মুক্তিযোদ্ধা।

আমিনা বেগম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের দাদি আমিনা বেগম গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের মৃত মোকছেদ আলী খন্দকারের সহধর্মিনী। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকালে একডালা গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, মাওলানা মোবারক হোসেনসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।