বিয়ের কার্ড পোস্ট করে আশীর্বাদ চাইলেন দেব

সদ্যই কলকাতায় মুক্তি পেয়েছে দেব-সৌমিত্রর যুগলবন্দী ‘সাঁঝবাতি’। ছবির ব্যবসাও বেশ তরতরিয়ে এগিয়েছে। দেবের অভিনয়ও মন ভরিয়েছে সমালোচক থেকে সিনেপ্রেমী সকলেরই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বড় চমক দিলেন টলিউডের সুপারস্টার দেব। তবে কি সত্যিই সানাই বাজতে চলেছে? এমন প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে।

বহুদিন ধরেই ‘বিশেষ বান্ধবী’ রুক্মিনী মৈত্রর সঙ্গে ‘বিশেষ সম্পর্কে’ রয়েছেন নায়ক-নায়িকা। মুখে স্বীকার না করলেও এটা এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। রুক্মিনীও নয় নয় করে বেশ কয়েকটি ছবি করে ফেলেছেন টলিউডে। তাহলে কি বিয়ের কার্ডে তাদেরই নাম উঠতে চলেছে?

এখানেই সাসপেন্স রেখেছেন দেব। গাঢ় পিঙ্ক রঙের বিয়ের কার্ডটিতে কারও নাম নেই। তাতে বড় বড় করে লেখা শুভবিবাহ। সঙ্গে রয়েছে প্রজাপতি, পালকি ও স্বস্তিক।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on Jan 13, 2020 at 9:53am PST

ক্যাপশন দেব লিখেছেন, ‘অন্য কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি সকলের শুভ কামনা থাকবে।’

ইত্তেফাক/বিএএফ