কৃতিত্বপূর্ণ ফল ও দোয়া প্রার্থী

আবদুল মোহায়মেন

আবদুল মোহায়মেন ২০১৯ সালের প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় মাইজদী পিটিআই সংলগ্ন পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়েছে। সে নোয়াখালী জেলার মাইজদীর মো. মামুনুর রশিদ ও  জহুরা খাতুনের সন্তান। মোহায়মেন সকলের দোয়া প্রার্থী।

০০০০

অদ্রি হালদার

অদ্রি হালদার ২০১৯ সালের প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে  জিপিএ- ৫ পেয়েছে। তার পিতা বিপ্লব কুমার হালদার, মাতা শিখা দাস। অদ্রি সকলের আশীর্বাদ চায়।

০০০০

রাইসা নুরীন

রাইসা নুরীন ২০১৯ সালের প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ঢাকা থেকে  জিপিএ- ৫ পেয়েছে। তার পিতা শামিম রেজা খান,  মা তানিয়া বেগম। রাইসা সকলের দোয়া প্রার্থী।