তা র কা ব চ ন

সত্ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করিনি। খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে। সত্যি কথা কী একজন ছেলে ‘জান খেয়েছ, জান ঘুমিয়েছ’ লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায়, এমন ছেলেকে বিয়ে করতে চাই না। সত্ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই, তাহলে আরো ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না। ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

 

এখন পর্যন্ত বিয়ে না করা ও জীবনে প্রেম প্রসঙ্গে

চিত্রনায়িকা পপি