ছবি ও গল্প

চলে গেলেন বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের মেয়ে রীতু কাপুর নন্দা। তার শোকের ছায়া নেমে এসেছে কাপুর এবং নন্দা পরিবারেও। রীতু কাপুর নন্দার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বচ্চন পরিবারেও। ইনস্টাগ্রামে ননদ রীতু কাপুর নন্দার মৃত্যুর খবর জানান নীতু সিং কাপুর। 

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন রীতু কাপুর নন্দা। তাঁর চিকিত্সা চলছিল। তবে গতকাল হঠাত্ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যু হয় তার। খবর শুনে বাড়িতে ছুটে আসেন কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, অভিষেক, আলিয়া ভাট, করণ জোহর, অনিল কাপুর, সুনীতা, সঞ্জয় কাপুর প্রমুখ তারকা। 

০০০০০০

হাবিব ওয়াহিদের সঙ্গে প্রথমবারের কাজ করলেন কণ্ঠশিল্পী সালমা। হাবিবের সুর ও সংগীতে গাইলেন ‘তোমার অপেক্ষায়’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন অমিত কুমার। গত বছরের অক্টোবর মাসে হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। সেই হিসেবে গানটি প্রকাশ ও সুসংবাদটি দিতে একটু দেরিই করে ফেলেছেন সালমা। চলতি সপ্তাহেই সেটি প্রকাশিত হওয়ার কথা।