খুলনা অফিস
তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর শিববাড়ি মোড়স্থ পাবলিক হল চত্বরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এ মেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন খুলনার বিভাগীয় পরিচালক মো. আব্দুল গাফফার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক এসএম নাজিমুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।