স্বামী পলাতক
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার ভাড়া বাসা থেকে গৃহবধূ রিনা বেগমের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ঐ গৃহবধূর স্বামী ট্রাকচালক মো. হাসান পলাতক রয়েছে। নিহতের ভাই মো. রাজীব জানান, রিনা ও তার স্বামীর মধ্যে কলহ চলছিল। সোমবার রাতে দুই পরিবারের লোকদের উপস্থিতিতে কলহ মীমাংসা হয়। সকালে মা জোলেখা বেগম রিনার ঘরে গেলে ঘরের ভেতর রিনাকে পড়ে থাকতে দেখে চিত্কার দেন। আশপাশের লোকজনের সহায়তায় রিনাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মো. বেলাল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী হাসান পলাতক।