তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজের গ্রীল কেটে দুটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী ইনছান আলীকে (৫৫) আটক করেছে।
কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম জানান, চুরি যাওয়া ল্যাপটপ দুটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ জিন্নাত আলী জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।