বিমানযাত্রীর জুতায় মিলল স্বর্ণের বার!

চট্টগ্রাম অফিস

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের এক যাত্রীর জুতা থেকে লুকানো চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা মোহাম্মদ সরোয়ার উদ্দিন নামের ঐ যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে এনএসআই এর একটি দল। এসময় তার কাছ থেকে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়। তার বাড়ি হাটহাজারী উপজেলায়।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীর দেহ তল্লাশি করে ২৪ ক্যারেটের ৪৬৮ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার পাওয়া যায়। বারগুলো তার জুতার তলায় লুকানো ছিল।

চট্টগ্রাম বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।