সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকিট গ্রাম থেকে মঙ্গলবার ভোরে জুয়া খেলার সময় জুয়ার বোর্ড ও টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার বোর্ড ও ২ হাজার ৮০০ টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ। এসময় অন্য জুয়াড়িরা সটকে পড়ে। আটককৃতদের দেবহাটা থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।