রঙ্গরস

অনেক উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছিল। প্লেনের ভিতরে, কিভাবে প্লেন থেকে প্যারাসুট নিয়ে নামতে হয় শেখাচ্ছিলেন ট্রেনার।

—প্যারাসুট নিয়ে লাফানোর পর মনে মনে তিন পর্যন্ত গুনবে, তারপর প্যারাসুটের সুতা ধরে দেবে টান, সঙ্গে সঙ্গে প্যারাসুট খুুলে যাবে এবং তুমি এত আস্তে করে মাটিতে পড়বে যেন তুমি কিছু টেরই পাবে না।

—আর যদি সুতা টানার পরও প্যারাসুট না খোলে?

—সেক্ষেত্রে বুঝতে হবে প্যারাসুটে গোলমাল আছে, তখন আমার কাছে এলে আমি প্যারাসুটটা বদলে  দেব।

 

 

রেস্টুরেন্টে চা খেতে গিয়ে এক লোক কাপে কম করে হলেও সাত চামচ চিনি নিলেন। কিন্তু চামচ দিয়ে না নাড়িয়ে চা খেতে লাগলেন। তাই দেখে পাশের টেবিলের লোক বলে ফেলল, ‘দেখুন এত চিনি নিলেন কিন্তু চামচ দিয়ে নাড়ালেন না যে?’

লোকটি মুখ বিকৃত করে বলল, ‘চায়ে বেশি মিষ্টি আমি খেতে পারি না।’