বরিশাল অফিস
বরিশাল শিশু একাডেমির জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অর্পিত (ভিপি) সম্পত্তি লিজ দেওয়ার দাবি জানিয়েছেন সাংস্কৃতিক নেতৃবৃন্দ। মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বরাবর জমি লিজের দাবিতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য এবং বরিশালের শিশুদের মেধা ও মননশীলতা বিকাশ এবং সৃজনশীল দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি কাজ করে আসছে। কিন্তু শিশু একাডেমির বরিশালে জেলা কার্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। বর্তমানে একটি ভাড়া বাড়িতে সীমিত পরিসরের মধ্যে শিশুদের বিভিন্ন কর্মকাণ্ড চলছে। তাই শিশুদের স্বার্থে বরিশাল শিশু একাডেমির জন্য একটি ভবন বরাদ্দসহ জমি লিজ প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।