বিশ্বকাপ সেমিফাইনালিস্ট উবার চালক!

বিশ্বকাপ ফুটবলে তুরস্কের সেরা সাফল্যটা এসেছিল ২০০২ সালে। সেবার সেমিফাইনাল খেলা দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাকান শুকুর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর গোলটিও করেছিলেন তিনি। তুরস্ক ও গ্যালাতাসারায় কিংবদন্তিই কি না এখন বেঁচে থাকার জন্যে রীতিমতো সংগ্রাম করছেন! যুক্তরাষ্ট্রের রাস্তায় বই বেঁচে আর উবারের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। ঘটনার শুরু ২০১১ সালে। ফুটবলার জীবনের ইতি টেনে রেসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টিতে যোগ দেন তিনি। এর বছর দুয়েক পর সরে গেলেই বাধে বিপত্তি। গোল ডটকমকে সম্প্রতি তিনি বলেন, ‘এরপরই বিপত্তির শুরু। আমার স্ত্রীর দোকানে পাথর ছোড়া হয়, সন্তানদের হয়রানি করা হয়, বাবা বন্দি হন। আমাকেও হুমকি দেওয়া হয়। আমার সবকিছু কেড়ে নিয়েছে এরদোয়ান।’