শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল প্রকল্পের চুক্তি স্বাক্ষর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচ) ও এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার চুক্তিপত্রে ‘বেবিচ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং এডিসির পক্ষে মিতসুবিসি করপোরেশনের জেনারেল ম্যানেজার মি. ইয়াসুনোরি সাকামোতো স্বাক্ষর করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. হিতোশি হিরাতাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ‘বেবিচ’ কর্তৃপক্ষ, দাতা সংস্থা জাইকা, উপদেষ্টা প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই ও ঠিকাদার প্রতিষ্ঠান এডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।