সিনেটে ট্রাম্পের বিচার নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট আজ

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরুর বিষয়ে আজ বুধবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। গতকাল প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টকে অভিশংসনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিনেটে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের বৈঠকে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি একজন হাউজ ম্যানেজারের নামও প্রস্তাব করবেন যিনি প্রেসিডেন্টের বিচারে প্রসিকিউশনের নেতৃত্ব দেবেন। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প পরিষদে অভিশংসিত হলেও সিনেটে পাঠাতে দেরি করছেন ডেমোক্র্যাটরা। কারণ তারা চান সিনেটেও সাক্ষী তলব করা হোক। আর রিপাবলিকানরা সেখানে কোনো সাক্ষী হাজির করতে চান না। এ নিয়ে বাকবিত্লা চলচে উভয়পক্ষের মধ্যে। - আল জাজিরা