কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ

কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভা আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতৃবৃন্দের এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

ইত্তেফাক/এমআর