কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিশু পুরষ্কার উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা গত ৭ জানুয়ারী বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে এবং শতাধিক শিক্ষার্থী পুরস্কার পায়। প্রতিযোগীতায় উপজেলা সদরের লত্সর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন ইভেন্টের ১০ টি তে প্রথম স্থান অধিকারসহ ১৬ টি পুরষ্কার জেতার কৃতিত্ব অর্জন করে। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, হানিফ মিয়া প্রমুখ।