শিশুকে বলাৎকারের অভিযোগে কারাগারে

পাবনার চাটমোহরে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম খোকন হোসেন (৪০)। সে চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লার বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি বালুচর খেলার মাঠে ইসলামী জালছার দিন খোকন ওই শিশুকে ফুঁসলিয়ে খাবারের লোভ দেখিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর উপজেলা পরিষদের পাশের ঝোঁপের মধ্যে শিশুটিকে বলৎকার করে বাড়িতে নামিয়ে দেয়। এক পর্যায়ে শিশুটির রক্তক্ষরণ দেখে জিজ্ঞাসা করা হলে সে ঘটনা খুলে বলে। খোকনকে আটক করে মারধর করলে সে স্বীকার করে দ্রুত সটকে পড়ে। 

আরো পড়ুন: কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ মঙ্গলবার খোকনকে আটক করে। 

ইত্তেফাক/এএএম