মৌলভীবাজারের কমলগঞ্জে একটি হত্যা মামলায় ২৪ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি রহিম উল্ল্যাকে (৫৫) কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। সে আদমপুর ইউনিয়নের তাহির উল্যার ছেলে। ১৯৯৫ সালের আরজান মিয়া হত্যা মামলার অন্যতম আসামি। বুধবার বিকাল তিনটায় আদমপুর ইউনিয়নের সাঙ্গাইছাবী নিজবাড়ি থেকে পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, উপজেলার আদমপুর ইউনিয়নের সাঙ্গাইছাবী গ্রামের আরজান মিয়াকে ১৯৯৫ সালে হত্যা করা হয়। সে মামলার অন্যতম আসামি রহিম উল্ল্যা। মামলার পর থেকেই সে পলাতক। বিজ্ঞ আদালত ২০১৩ সালে রহিম উল্যার গ্রেফতারি পরোয়ানা জারি করে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, হত্যা মামলার আসামি রহিম উল্ল্যাকে আটকের কথা স্বীকার করেন।