সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব

গৌরনদীতে অস্ত্রসহ আটক পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

স্কুলব্যাগ থেকে ধারালো চাক্কু ও চাপাতি উদ্ধারের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ঐ শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো—এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান, শাহাদাত হোসেন, দশম শ্রেণির ছাত্র হামিম মৃধা, নাঈম সিপাহী ও নবম শ্রেণির ছাত্র রাসেল হাওলাদার। নাম প্রকাশ না করার শর্তে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্য জানায়, সিনিয়র-জুনিয়র ছাত্রদের দ্বন্দ্বের কারণে হামলার উদ্দেশে বহিষ্কৃত ছাত্ররা স্কুলব্যাগে করে ধারালো চাক্কু ও চাপাতি নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে। বিষয়টি স্কুলের শিক্ষকরা জানতে পেরে কৌশলে তাদের ব্যাগ তল্লাশি করে ধারালো চাক্কু ও চাপাতি উদ্ধার করেছেন। স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বহিষ্কারের সত্যতা স্বীকার করেছে।