সুনামগঞ্জ পৌর শহরের একটি মার্কেটে বিল্ডিং নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক বিদ্যুত্স্পষ্ট হয়ে নিহত হয়েছে। তার নাম মো. তারেক মিয়া (২০)। সে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নুরপুর আলমপুর গ্রামের মো. আমজদ আলীর ছেলে। বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিকপক্ষ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাকের্টের দোতলায় নির্মাণ কাজ করার সময় ঐ শ্রমিক লোহার রড নিয়ে যাওয়ার সময় পায়ে হোঁচট খেয়ে লোহার রড পাশের ৩৩ কেবির বিদ্যুত্ সঞ্চালন লাইনে লেগে সে ঘটনাস্থলেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।