সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘বাইন্যাছোলা-মানিকছড়ি উচ্চ বিদ্যালয়ের’প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার বিদ্যালয় মাঠে উদ্যাপিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও ফটিকছড়ির কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদউদ্দীন চৌধুরী কাতেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে নানা ধরনের কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথম বর্ষপূর্তি সমাপ্ত হয়।