রাজশাহীর তানোরে পৌর সদর থেকে আব্দুল লতিব (৬৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে রবিবার একটি ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছিল। নিহতের ছেলে আসাদুল বলেন, বাবার হার্টে সমস্যা ও হাইপ্রেশার ছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা বুঝতে পারছি না। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তার নাকের অর্ধেক অংশ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।