ট্রাক হেলপারের লাশ উদ্ধার

খাদে পড়ে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে দুই দিন পর স্বাধীন মিয়া (২৫) নামে এক হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে খাদ থেকে আলু বোঝাই ট্রাকটি উত্তোলনের সময় লাশ উদ্ধার করে নগরকান্দা থানা ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল নামক স্থানে ট্রাকটি দুই দিন আগে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্বাধীন পাবনা জেলার সুজানগর উপজেলার বানিয়াপুর-কাশিনাথপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

নগরকান্দা থানার এসআই অসীম মণ্ডল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।