স্টেশনের পাশের এক হোটেল থেকে এক লোক বিদায় নিল। হোটেলের বেয়ারা তার ব্যাগট্যাগ নিয়ে তুলে দিতে এলো। ট্রেন তখনো ছাড়েনি, ভদ্রলোক বয়কে বকশিশ দিলেন। হঠাত্ তার মনে পড়ল নতুন কেনা জুতোজোড়াটা হোটেলের রুমের খাটের নিচে রয়ে গেছে! তত্ক্ষণাত্ তিনি বেয়ারাকে বললেন, এই আমার রুমে গিয়ে চট করে দেখে এস তো খাটের নিচে জুতোজোড়াটা আছে কি না?
বয় ছুটল। ট্রেন তখন হুইসেল দিয়ে আস্তে আস্তে চলতে শুরু করেছে। বেয়ারা হাঁপাতে হাপাতে ফিরে এলো।
—কী জুতা পাওনি?
—হ্যাঁ স্যার খাটের নিচেই আছে।
ট্রেন তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে!
ছেলে টেকো বাবাকে—
—বাবা মানুষ কত বছর পর্যন্ত বড়ো হয়?
—পঁচিশ বছর পর্যন্ত।
—কিন্তু তুমি তো এখনো বড়ো হচ্ছ, কারণ তোমার মাথা চুল ভেদ করে উপরে উঠছে!