নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী নিয়োগ বিধি মোতাবেক আগোলঝাড়া দাখিল মাদ্রাসা, ডাক ও উপজেলা: তালা, জেলা: সাতক্ষীরার জন্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ মোতাবেক নতুন সৃষ্টপদে ১ জন আয়া ও ১ জন নিরাপত্তা কর্মী আবশ্যক। উভয় পদের জন্য যোগ্যতা জেডিসি/জেএসসি/সমমান (বয়স অনূর্ধ্ব ৩৫ বছর)। আগামী ৩১/০১/২০২০ তারিখের মধ্যে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার, ২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন কার্ড, সনদপত্রের সত্যায়িত কপি ও ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদের মূলকপিসহ সুপার বরাবর আবেদন করতে হবে। -সুপার সিকে-১২৩
নিয়োগ বিজ্ঞপ্তি: বরমা কলেজ, ডাকঘর: বরমা, উপজেলা: চান্দনাইশ, জেলা: চট্টগ্রাম এর জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক ১. অধ্যক্ষ, ২. উপাধ্যক্ষের শূন্য পদে ১০০০ (এক হাজার) টাকা অধ্যক্ষ বরমা কলেজের অনুকূলে ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে সভাপতি, বরমা কলেজ গভর্নিং বডি, চন্দনাইশ, চট্টগ্রাম বরাবর আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ জানানো যাচ্ছে। -সভাপতি সিকে-১২০