টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক বিক্রেতা নিহত

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক বিক্রেতা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র। গতকাল বুধবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ঐ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান র্যাবের হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার এএসপি শাহ আলম। নিহতরা হলেন—উখিয়ার কুতুপালংয়ের ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের হোসাইন শরীফের ছেলে আব্দুল হাসিম (৩০) ও একই এলাকার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের শামসুল আলমের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৮)।