অনশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলমান ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। এছাড়া ১৭৬ জন অস্থায়ী কর্মচারীও তিন দফা দাবিতে আন্দোলন করছেন।

গতকাল বুধবার বেলা ১১টায় আন্দোলনের ৯১তম দিনে এসে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে একীভূতকরণের দাবিতে ৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশনে অবস্থান নিয়েছেন। এর আগে বিভাগটির শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন। এদিকে ৩৬ তম দিনে এসে আজও তিন দফা দাবিতে আন্দোলন চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৭৬ জন অস্থায়ী কর্মচারী।