গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন দৈহিক সম্পর্ক গড়ে তোলার পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় ২৩ বছরের এক নারী প্রেমিকের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট গ্রামে ঐ নারীর নিজ শয়ন ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতারক প্রেমিক রাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বড়শাও গ্রামের বাসিন্দা।