মাদ্রাসা ছাত্র মোঃ শাহাদাত্ হোসেন (১২), পিতা-মৃত আব্দুস ছালাম, গত ৭ ডিসেম্বর মনিপুর স্কুলের পূর্ব পাশের আদর্শ গলি থেকে নিখোঁজ হয়েছে। তার উচ্চতা অনুমান ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। তার পরনে সাদা পায়জামা ও গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি ছিল। মিরপুর থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে। সন্ধানপ্রার্থী তার মা সালমা খাতুন, মোবাঃ ০১৯৮৬১৬০১৮৬।